মাননীয় উপদেষ্টা মন্ডলীর বাণী
জামালপুর জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুরোর অন্যতম । জ্ঞান
বিজ্ঞান এবং দ্বীন প্রচারে এ জেলার অবদান ছোট করে দেখার অবকাশ নেই।এদেশের ইসলামী
জ্ঞানের উচ্চতর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো ইসলামী বিশ্ববিদ্যালয়। এটি জামালপুর থেকে
তিন শতাধিক কিলো দূরে হওয়া সত্বেও দ্বীনের সঠিক জ্ঞানসহ অন্যান্য জ্ঞান অর্জনের
জন্য প্রতি বছর এ জেলার বেশ কিছু শিক্ষার্থী এসে থাকেন । তারা লেখাপড়ার পাশাপাশি
এতদূর থেকে আসা শিক্ষার্থীদের কল্যাণে প্রতিষ্ঠা করে জামালপুর জেরা ছাত্রকল্যাণ
সমিতি ,ইসলামী বিশ্ববিদ্যালয়।
যে কোন সমন্বিত কাজে সমিতি অনেক বড় শক্তি। জামালপুর জেরা
ছাত্রকল্যাণ সমিতি তারুণ্য জীবনী শক্তি সঠিক প্রযোগে দেশের রাজনৈতিক আর্থ্-সামাজিক,সাংষ্কৃতিক ও
ধর্মীয় অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন এনে চলমান সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয়
রোধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে এটাই জাতির প্রত্যাশা।
প্রফেসর ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী
আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ
মাননীয় উপদেষ্টা,
সোয়াজইবিসম্প্রীতি সৌহার্দ আর ভ্রাতৃত্ব বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামী
বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি। জামালপুর
জেলার ছাত্র-ছাত্রীবৃন্ধ অত্র বিশ্ববিদ্যালয়ে পড়ালেখায় কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন
সামাজিক-সাংস্কৃতিক ও সৃজনশীল কর্ম-কান্ডে অংশগ্রহণ করে সকলের প্রশংসা কুড়িয়েছে। সমিতির উদ্যোগে
আয়োজিত বিভিন্ন প্রোগামের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং নবীন
ও প্রবীনের মাঝে সেতুবন্ধন সৃষ্টি হবে।
প্রফেসর ড. তোজাম্মেল হোসেন
আরবী ভাষা ও সাহিত্য বিভাগ
মাননীয় উপদেষ্টা, সোয়াজইবি
আরবী ভাষা ও সাহিত্য বিভাগ
মাননীয় উপদেষ্টা, সোয়াজইবি
