সোয়াজইবি ইসলামি বই রিভিউ প্রতিযোগিতা ২০২৩

সোয়াজইবি ইসলামি বই রিভিউ প্রতিযোগিতা ২০২৩, - SWAJIU ISLAMIC BOOK REVIEW 2023





আসসালামু আলাইকুম
পবিত্র মাহে রমজান উপলক্ষে 
" নিজে বই পড়ি ও অন্যকে বই পড়তে উৎসাহিত করি" এই স্লোগানকে সামনে রেখে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ-এর পৃষ্ঠপোষকতায় ও জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় (সোয়াজইবি) এর সার্বিক সহযোগিতায়, সোয়াজইবি লাইব্রেরী আয়োজন করতে যাচ্ছে 

"সোয়াজইবি ইসলামি বই রিভিউ প্রতিযোগিতা ২০২৩"

বই রিভিউ প্রতিযোগীতার নিয়মাবলিঃ

১. ইসলামী বিশ্ববিদ্যালয়ের যেকোন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন।
২. যেকোন ইসলামি বইয়ের রিভিউ দেওয়া যাবে। 
৩. একজন প্রতিযোগী একাধিক বইয়ের রিভিউ দিতে পারবেন।
৪. রিভিউ নূন্যতম ২০০ শব্দে হতে হবে। 
৫. রিভিউ অবশ্যই নিজের লেখা হতে হবে। হুবহু কপি করা রিভিউ বাতিল বলে গণ্য হবে। 
৬. রিভিউ দেওয়া যাবে ঈদ-উল-ফিতর ২০২৩ এর চাঁদ উঠার পূর্ব পর্যন্ত।
৭. প্রতিযোগিতায় অংশগ্রহন করতে নিজের নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, মোবাইল নাম্বার ও রেফারকারীর নাম (যদি থাকে) উল্লেখ করে মেসেজের মাধ্যমে রিভিউ পাঠিয়ে দিতে হবে জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির অফিসিয়াল ফেসবুক পেইজে। 
৮. আপনার রিভিউ আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা হবে। 
৯. সর্বোচ্চ রিয়েক্ট প্রাপ্ত ১০ জন প্রতিযোগীর মধ্যে লটারি মাধ্যমে ১ম, ২য় এবং ৩য় বিজয়ী নির্ধারণ করা হবে এবং বাকী ৭ জনের জন্য থাকছে শুভেচ্ছা  পুরষ্কার। 
১০. সর্বোচ্চ রেফারেন্স কারী ২ জন এবং সর্বাধিক রিভিউদাতা ২ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।
ঈদ-উল-ফিতরের পর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে। স্থান, সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

إرسال تعليق